বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নির্বাচনে ভাগ্যকে মেনে নিয়েছি, সংঘাত, হয়রানি ও গ্রেফতার চাইনা; পরাজীত প্রার্থী হাবু বেগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ১:৫৮ পিএম
নির্বাচনে ভাগ্যকে মেনে নিয়েছি, সংঘাত, হয়রানি ও গ্রেফতার চাইনা; পরাজীত প্রার্থী হাবু বেগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর হাইমচর উপজেলার ২ নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নে ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ব্যালট পেপার ছিনতাই ভোট জালিয়াতির অভিযোগ এনে মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবু বেগ বিবৃতি দেন।

হাইমচরে ইউপি নির্বাচনের পরবর্তী অবস্থা নিয়ে ভোটার ও তার সমর্থকদের সাথে মতবিনিময় করেন।
এসময় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবু বেগ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে যেভাবে নৌকা মার্কার প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী নেতৃত্বে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করে ভোট জালিয়াতি করেছে তা দৃশ্যমান হয়েছে।

১,২ ও ৩ নং ওয়ার্ডে ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার কে অর্থের বিনিময় ম্যানেজ করে ব্যালট পেপারে নৌকা মার্কার প্রতীকে সিল মেরে ভোট জালিয়াতি করেছে। তিন নং ওয়ার্ডে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তার কক্ষ বন্ধ করে নিজেই ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মেরেছে। এই তথ্যচিত্র সাংবাদিকরা ভিডিও ধারণ করেছে।

এসময় প্রিজাইডিং অফিসারের সাথে নৌকা মার্কার প্রার্থীর দেওয়া ঘুষের অনেক টাকা পাওয়া গেছে। নৌকার প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্র দখল করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রশাসনের গাড়ি ভাংচুরসহ বেশ কয়েকজনকে আটক করেছে। তারা কেন্দ্রের ভিতরে প্রার্থীদের এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে কয়জনকে তুলে নিয়ে আটকে রেখেছে। তাদের হামলার শিকার হবে ২ নং ওয়ার্ডে একজন ভোটার নিহত হয়েছে। প্রতিপক্ষরা সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে পুলিশের মাধ্যমে হয়রানি করছে। নির্বাচনে আমরা ভাগ্যকে মেনে নিয়েছি কিন্তু আমরা কোন ধরনের সংঘাত চাইনা। পুলিশ আমাদের কর্মীদের গ্রেফতার করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ও পুলিশি গ্রেপ্তারের হয়রানি থেকে মুক্তি চাই।

Model Hospital

এসময় হাবিবুর রহমান হাবু বেগের নিজ বাড়িতে মতবিনিময় সভায় এলাকার শত শত মহিলা পুরুষ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।