বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব হাইমচর নেতৃবৃন্দের সাথে নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকের সৌজন্য স্বাক্ষাত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১:৫১ পিএম
উপজেলা প্রেসক্লাব হাইমচর নেতৃবৃন্দের সাথে নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকের সৌজন্য স্বাক্ষাত

মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

১০ই জানুয়ারি বিকাল ৪টায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দীপু পাটওয়ারীর সঞ্চালনায় সৌজন্য সাক্ষাত করেন উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।

সাক্ষাতকালে তিনি বলেন, হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অন্তরের অর্ন্তস্থল থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আগামী পাঁচ বছরের মধ্যে উত্তর ইউনিয়নবাসীকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ইউনিয়ন বাসীর জন্য নিরলসভাবে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি।

পাশাপাশি উপজেলা প্রেসক্লাব সাংবাদিক সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি। এই সময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইমচর উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি ফারুকুল ইসলাম এবং সাঃ সম্পাদক সাহেদ হোসেন দীপু পাটওয়ারী সহ এর একঝাঁক তরুণ সাংবাদিকদের। যারা হাইমচর উপজেলার সবকটি ইউনিয়নে কলম শক্তির মাধ্যমে সঠিক এবং দায়িত্বশীল ভূমিকা রেখেছে। যাদের লেখনীতে হাইমচরের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছে৷

Model Hospital

উপস্থিত ছিল উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সহ-সভাপতি মোঃ জিএম জহির, মহসিন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম বিল্লাহ্, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য মোঃ জাহাঙ্গীর সিকদার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রুবেল প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital