বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাকিলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু : গুরুতর আহত-১

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৬ এম
বাকিলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু : গুরুতর আহত-১
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সুজন হাজী (৩৬)। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও জৈন উদ্দিন হাজী বাড়ির মো. খোরশেদ আলম হাজীর ছোট ছেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় গুরুতর আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। পরে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হস্তক্ষেপে সুজন হাজীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন থানা পুলিশ। এবং মোটরসাইকেল গুলো হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে মহামায়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে বাকিলার উদ্দেশে রওনা দেন সুজন হাজী। পথে গোগরা এলাকার কেকে ফুড স্পটের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে দ্রুত গতিতে আসা লক্ষ্মীপুর-ল ১১-৫১৩৩ নম্বরের অন্য আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় উভয় মোটরসাইকেলের তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই সুজন হাজীর মৃত্যু হয়।
গুরুত্বর আহত অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।
জানা যায়, সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। পেশাগতভাবে তিনি মহামায়া বাজারে সুপারির ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, দুই সন্তান, এক ভাই ও এক বোন সহ বহু আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মহামায়া বাজারের ব্যবসায়ী বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
হাজীগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুজন হাজী নামে একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে বলে জেনেছি। তবে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital