বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য

বক্তব্য প্রত্যাহার ও নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন ভাইরাল নেতা আব্দুল লতিফ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:৩৬ পিএম
বক্তব্য প্রত্যাহার ও নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন ভাইরাল নেতা আব্দুল লতিফ

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দেয়ার ঘটনায় কচুয়ার রাগদৈল গ্রামে নিজের ভুল শিকার করে বক্তব্য দিচ্ছেন, ভাইরাল হওয়া বিএনপি নেতা আব্দুল লতিফ।

কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বজুরীখোলা গ্রামে গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মাও. আব্দুল লতিফ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর প্রতিবাদে রবিবার দুপুরে রাগদৈল বাজারে আব্দুল লতিফের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় তাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা।

পরে ভাইরাল হওয়া বিএনপি নেতা আব্দুল লতিফ রবিবার বিকেলে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের পর রাগদৈল গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শুক্রবার রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে দেয়া বক্তব্য ভুল শিকার করে সকলের ক্ষমা কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ওই বক্তব্য প্রত্যাহার করে নেন।

তিনি নিজেকে বিএনপি’র একজন তৃণমূলের কর্মী দাবী করে বলেন, আমার পছন্দের এক নেতার পক্ষে বক্তব্য দিতে গিয়ে অতি আবেগপ্রবন হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অসাবধানবশত বক্তব্য দিয়ে ফেলি। যা আমার ঠিক হয়নি বলে পরে মনে করে আজ সাংবাদিকদের উপস্থিতিতে নিজের ভুল শিকার করে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন বলেও তিনি জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।