চাঁদপুরে সাঁতার প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় অনুর্ধ্ব ১৬ সাঁতার প্রতিযোগিতায় জয়লাভকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪- ২৫ এর আওতায় এ কমসূচী পালন করা হয়।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত।

সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার ৬ টি বিদ্যালয়ের ৫২ জন শিক্ষাথী।
অংশ নেয়া দলগুলো হলো-পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, হামানকদ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়, মৈশাদী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।








