বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
 “শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৩ ও ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সার্বিক সহযোগীতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ এস এম লিটন, বিএনপি নেতা জানে আলম, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা তৈয়ব আলী, পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমাম হোসেন, ছাত্রনেতা শাম্মি পাটোয়ারী, শাহাদাত হোসেন, ফোরকান, রাকিব, জহির প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি বলেন, মাদকের কুফল সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। ছাত্রদল খেলা পরিচালনার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করছে এবং যুব সমাজ খেলাধূলার ফলে শারীরিক ও মানুষিকভাবে  সুস্থও থাকছে৷ ফুটবল টুর্নামেন্ট শেষ হলে আমরা প্রতি ওয়ার্ডে ক্রিকেট খেলার আয়োজন করবো।
ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভার তিন ও চার নং ওয়ার্ডের ছাত্রদল। খেলায় নির্ধারিত সময় ৩-১ ব্যবধানে ৪ নং ওয়ার্ড ছাত্রদল জয়ী হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital