শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন খিলাবাজার বন্ধু ক্লাব , রানার্স আপ নিজমেহার ইলিভেন স্টার ক্লাব

শাহরাস্তিতে নিউ স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:১৮ পিএম
শাহরাস্তিতে নিউ স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র নিজমেহার নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামলো।
উক্ত ফাইনাল ম্যাচে ফাইনালিস্ট দল হিসেবে অংশগ্রহণ করে খিলাবাজার বন্ধু ক্লাব ও নিজমেহার ইলিভেন স্টার ক্লাব। এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন ক্রীড়াপ্রেমী দর্শকরা।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজমেহার নিউ স্টার ক্লাব এর প্রধান পৃষ্টপোষক, আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী।
অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার স্বপন। খেলা পরিচালনা করেন মো আনোয়ার হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী জানান, মাদকের কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে খেলাধূলার বিকল্প কিছু নাই। শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমি গত কয়েক বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধূলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা এ এস এম লিটন, শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম রিপন, যুবদল নেতা রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, সাবেক কমিশনার ছফিউল্লাহ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুল ইসলাম, ছাত্রনেতা মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
খিলাবাজার বন্ধু ক্লাব ও নিজমেহার ইলেভেন স্টার মধ্যকার নির্ধারিত সময় খেলাটি গোলশূন্য ড্র হয়। ট্রাইবেকারে খিলাবাজার বন্ধু ক্লাব ৩-২ গোলে নিজমেহার ইলিভেন স্টার ক্লাবকে পরাজিত করে। পুরো টুর্নামেন্টে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করায় প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হোন খিলাবাজার বন্ধু ক্লাবের গোলকিপার মুরাদ হোসেন রাব্বি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital