বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এই দেশে কোন দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১২:১৯ এম
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এই দেশে কোন দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না

কচুয়ায় নোয়াগাঁও মার্কেট জনসমাবেশে বক্তব্য রাখছেন,জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

দেশকে দূর্নীতিমুক্ত করতে ইসলামি শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, আজকের সমাজ থেকে এখনো ঘুষ, চাঁদাবাজি,টেন্ডারবাজি বন্ধ হয়নি।
বিভিন্ন অফিস আদালতে এখনো ঘুষের বানিজ্য হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম একটি সোনার বাংলাদেশ ও সুন্দর সমাজ তৈরি করতে চায়। যে বাংলাদেশে কোন দুর্নীতি,সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থাকবে না। সুন্দর একটি সমাজ ও দেশ উপহার দিতে হলে আলাহ ও তার রাসুল যে সোনার মানুষগুলো দিয়ে সমাজ তৈরি করেছিলেন,সে সোনার মানুষ গুলো প্রয়োজন। আর তাই সোনার মানুষগুলো তৈরি করতে বাংলাদেশ জামাত ইসলামী দল কাজ করছেন।
তিনি শুক্রবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আয়োজনে নোয়াগাঁও মার্কেট এলাকায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
কচুয়া উত্তর ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির অধ্যাপক মোঃ এমদাদ উল্যাহ’র সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ ইয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী,কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন,বিতারা ইউনিয়নের আমির মাওলানা মোঃ নাসির উদ্দিন মোল্লা, সেক্রেটারি হযরত মাওলানা মোজাম্মেল হক সহ আরো অনেকে।
এসময় কচুয়া উত্তর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital