শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় করিম জান বিবি হাফেজী মাদ্রাসার শুভ উদ্বোধন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম
কচুয়ায় করিম জান বিবি হাফেজী মাদ্রাসার শুভ উদ্বোধন

দেশের বিভিন্ন স্থানে নীরবে নিভৃতে প্রচার বিহীন বহু দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি, আমেরিকান প্রবাসী ও কচুয়ার কৃতিসন্তান আলহাজ¦ মোঃ শাহজাহান মিয়া তাঁর মাতা করিম জান বিবি হাফেজী মাদ্রাসার নামে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া সরদার বাড়ী সেকান্দার আলী মুন্সী ও করিম জান বিবি নূরানী হাফেজী ও এমিতখানা ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লা শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীল শাহাজাদা ইয়াছির আহমেদ সোবহানী আল ক্বাদেরী প্রধান অতিথি হিসেবে করিম জান বিবি হাফেজী মাদ্রাসার ও এতিমখানার দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ আল ক্বাদেরীর সভাপতিত্বে ও হযরত মাওলানা শামসুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব পীরে তরিকত, কুমিল্লা শাহপুর দরবার শরীফের খলিফা ইঞ্জি শামীম সাহেব, ডুমুরিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ফয়জুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ ও হানিফ মিয়া দুলাল।

Model Hospital

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সেকান্দার আলী মুন্সী ও করিম জান বিবি নূরানী হাফেজী ও এমিতখানা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাকসুদ আলী, অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল কাইয়ুম, ডুমুরিয়া শাহে মদিনা নুরানী হাফেজী মাদ্রাসার শিক্ষক মাওলানা জুনায়েদ সিদ্দিকী, গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক গোলাম গাউস, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত আলেম দ্বীন ও ইমামগণ, মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিক সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসা ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital