বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১৩ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান ১১১ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৪:১৫ পিএম
ফরিদগঞ্জে ১৩ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান ১১১ জন
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে চান ৯৫ জনেরও বেশি নেতা-কর্মী। বিভিন্ন ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভায় ৯৫জন প্রার্থী হওয়ার জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। এ ছাড়াও অনেকে জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানাগেছে।
দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামীলীগ ১৩টি ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করেন।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এর অনুসারীরা ১৩ ইউনিয়নে ১৬ জন প্রার্থীর জীবন বৃত্তান্ত জেলা আ’লীগের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে।
তফসিল ঘোষণা না হলেও চতুর্থ ধাপে ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে তৃনমূল নেতা কর্মীদের মুখে। তাই চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃ প্রতিম সংগঠনের স্থানীয় নেতারা। অন্য ধাপের তুলনায় মনোনয়ন চাওয়ার প্রবণতা বেড়েছে। এবার গড়ে প্রতি ইউপিতে মনোনয়নের জন্য দলের কাছে আবেদন করেছেন দশজনেরও বেশি।
প্রধান প্রতিপক্ষ বিএনপি মাঠে না থাকায় আওয়ামী লীগের নির্বাচন প্রতীক নৌকা পেলেই জনপ্রতিনিধি হওয়া যাবে, এমন ভাবনা থেকে দলের মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বাড়ছে। দলের কয়েকজন নেতা এমনই মনে করছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, বড় দল হিসেবে প্রার্থী বেশি থাকাটা স্বাভাবিক। প্রতিটি ইউনিয়নেই আমাদের অনেক যোগ্য নেতা রয়েছেন। তাঁদের অনেকেই জনপ্রতিনিধি হতে চান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital