বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো সাকিব ও সিয়াম নামের দুই বন্ধুর

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:১৭ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো সাকিব ও সিয়াম নামের দুই বন্ধুর

ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামের দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৮) ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, নরসিংদীর পলাশে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম মোটরসাইকেলে করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে ৬টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়।

Model Hospital

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।