বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে

কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৪৭ পিএম
কচুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা

কচুয়ায় জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মোনাজাতের অতিথিবৃন্দ।

২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা দায়িত্ব থাকা ছাত্র প্রতিনিধি রিফাত হোসাইন,নুসরাত জাহান বিন্দু প্রমুখ।

এসময় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকিরউল্লাহ,শাজুলিয়া দরবার শরিফের পীর আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি, জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মো.আবু হানিফ,বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

Model Hospital

আলোচনা শেষে জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital