শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৫৩ পিএম
কচুয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা

নব-নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভায় পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন কচুয়া পৌরসভার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কচুয়া পৌরসভা মিলনায়তনে সংগঠনের সভাপতি ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. নাসির আলম নসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসমাইল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক, সংগঠনের সহ-সভাপতি ও কর নির্ধারক মো. মহসীন মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক উত্তম কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহিব উল্লাহ, উপ-সহকারী মো. ইউসুফ ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিনা আক্তার, তথ্য বিষয়ক সম্পাদক জোটন কুমার সাহা, প্রচার সম্পাদক মোঃ চৌধুরী আলম, সদস্য আলমগীর হোসেন ও মো. আজম। এসময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী সাথে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের সঞ্চালক ও সার্ভিস এসোসিয়শনের সাধারণ সম্পাদক নাসির আলম নসু।

উল্লেখ্য, গত ২০ শে নভেম্বর কচুয়া পৌরসভার আয়োজনে কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের কার্যকারী কমিটি গঠিত হয়। পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বেলায়েত হোসেনকে সভাপতি ও মো. নাসির আলম নসু কে সাধারন সম্পাদক এবং জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital