বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারি গুলি উদ্ধারে স্বীকৃতি স্বরূপ চাঁদপুর জেলা পুলিশের অর্থ পুরস্কার প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪০ পিএম
সরকারি গুলি উদ্ধারে স্বীকৃতি স্বরূপ চাঁদপুর জেলা পুলিশের অর্থ পুরস্কার প্রদান

সরকারি গুলি উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর কাছ থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেন জেলা গোয়েদ্দা শাখা (ডিবি) এস আই (নিরস্ত্র) মিজানুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গণপিটুনি কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে হত্যা পর খোয়া যাওয়া ৮ রাউন্ড সরকারি গুলি উদ্ধারে কাজের স্বীকৃতি স্বরূপ চাঁদপুর জেলা পুলিশের অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর কাছ থেকে জেলা গোয়েদ্দা শাখা (ডিবি) এস আই (নিরস্ত্র) মিজানুর রহমান কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, “পুলিশ সদস্যদের এমন পরিশ্রম ও দায়িত্বশীলতার জন্য আমরা গর্বিত। তার এই প্রয়াস চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যদের জন্য অনুপ্রেরণা।”পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। জনগণকে সেবা প্রদানই পুলিশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সেবা দেওয়ার মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সকল পুলিশ সদস্যকে একটি টিম হিসেবে কাজ করতে হবে।

পুলিশ সুপার, পুরস্কিত পুলিশ সদস্যের পারিবারিক খোজখবর নেন।

Model Hospital

এছাড়াও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ: গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গণপিটুনি দিয়ে কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে হত্যা করা হয়। হত্যার পর তার সঙ্গে থাকা ৭.৬২ এমএম পিস্তলটি লুণ্ঠন করে হামলাকারীরা। প্রায় চার মাস পর রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কচুয়া উপজেলার রহিমানগর সড়কের কান্দিরপাড়গামী সংযোগ সড়কের পাশে রেইন্ট্রি (কড়ই) গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো এসব গুলি উদ্ধার করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital