বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের ব্যাংকগুলোকে হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করার নির্দেশ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৪ পিএম
দেশের ব্যাংকগুলোকে হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করার নির্দেশ

দেশের ব্যাংকগুলোকে হজযাত্রীদের জমাকৃত টাকা বিনিয়োগ না করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনের লক্ষ্যে যে সকল আমানতকারী আপনার ব্যাংকে অর্থ আমানত রেখেছেন বা কোনো স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছেন এবং বর্তমানে উক্ত অর্থ হজে যাওয়ার জন্য উত্তোলন করতে চাচ্ছেন তাদের অর্থ উত্তোলনে যাতে কোনোরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে বিষয়ে আপনার ব্যাংকের সকল শাখাকে নির্দেশনা দেওয়া প্রয়োজন।

এতে আরও বলা হয়, আপনার ব্যাংকের বিভিন্ন শাখায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত হিসাব রয়েছে। এই ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং এয়ারলাইন্স টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেওয়া হচ্ছে।

Model Hospital

উল্লিখিত হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ শতাংশ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পাঠাতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।

হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখার ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে-এবল টু সৌদি আরব’ শিরোনামের হিসাবে জমা দিতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital