শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ভ্রমণ পিপাসুদের জন্য প্রথম ট্রাভেল গ্রুপের উত্থান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম
শাহরাস্তিতে ভ্রমণ পিপাসুদের জন্য প্রথম ট্রাভেল গ্রুপের উত্থান
চাঁদপুরের শাহরাস্তিতে একদল ভ্রমণ প্রিয় তরুণদের হাত ধরে গঠিত হলো প্রথম ট্র্যাভেল গ্রুপ – ট্রাভেল ফ্রম চাঁদপুর (Travel from Chandpur)।
এই গ্রুপের মূল উদ্দেশ্য শাহরাস্তি – হাজীগঞ্জ সহ পুরো চাঁদপুরের মানুষের জন্য ভ্রমণটা সহজ এবং সাশ্রয়ী করা। তারই ধারাবাহিকতায় ৫০ জনের বিশাল বহর নিয়ে সম্পন্ন করলো সুন্দরবন ট্যুর।
শাহরাস্তি তথা ঢাকা থেকেও ভ্রমণপিপাসু একদল মানুষ ছুটে গিয়েছিলো সুন্দরবনে। মংলা বন্দর, করমজল, গহীন অরণ্য, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলী মাজার ও মাওয়া ঘাট ছিলো তাদের ১৯৯৯ টাকার ট্যুরের ঘুরার স্থান। এতো অল্প বাজেটেই তারা সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থাও করেছে। তাছাড়া মূল আকর্ষণ ছিলো রেফেল ড্র।
ট্রাভেল ফ্রম চাঁদপুরের প্রতিষ্ঠাতা এডমিন সাখাওয়াত আল সাকিব বলেন, ভ্রমণের নেশায় আমি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরাঘুরি করি। আমার ঘুরাঘুরি দেখে অনেকে আগ্রহ প্রকাশ করে। তখন আমি চিন্তা করি একা ঘুরার চেয়ে একটা টিম হয়ে ঘুরলে খরচ কম হবে এবং নিরাপদ হবে।সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করি Travel from Chandpur. শুরুতে আমরা ৭-৮জনের টিম হয়ে ঘুরেছি ধীরে ধীরে ২০-৩০জন আর এখনতো ৫০ জনের টিম নিয়ে ঘুরি এর ফলে সকলের জন্য ভ্রমণ টা সহজ এবং সাশ্রয়ী। এবং যারা টিম মেটের অভাবে ঘুরতে পারছে না তারাও খুব সহজে ঘুরতে পারছে। বিশেষ করে মেয়েদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা থাকে আমাদের ট্যুর। তাই আমি মনে করি Travel from Chandpur সকলের ভ্রমণের নতুন অংশীদার।
ট্রাভেল ফ্রম চাঁদপুরের সহ এডমিন সাংবাদিক রাফিউ হাসান হামজা বলেন, শাহরাস্তি বা আশে-পাশের উপজেলার জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে ট্রাভেল ফ্রম চাঁদপুর। প্রতিষ্ঠানটি স্বল্প বাজেটে ভ্রমণ পিপাসু মানুষদের চাহিদা অনুযায়ী ভ্রমণে ভূমিকা রাখছে। নিরাপত্তা, দায়িত্ববোধ ও কাজের মাধ্যমেই গ্রুপটি ইতিমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। শীঘ্রই শ্রীমঙ্গল ট্যুরের প্লানও করা হয়েছে। এটাতেও সাড়া ফেলেছে পুরো উপজেলা জুড়ে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital