শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষার গুনগত মান উন্নয়নে

শাহরাস্তি চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৯ পিএম
শাহরাস্তি চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে কলেজের আইসিটি প্রভাষক মোঃ শাহজামাল ও পৌরনীতি ও সুশাসনের প্রভাষক রত্না রানী নাথ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো আবুল কালাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজির আহম্মেদ, শোরশাকযুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ আবুল বাসার, সাবেক পরিচালনা পর্ষদ সদস্য রাশেদ আহম্মেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিভাবক আলী হায়দার মজুমদার প্রমুখ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়।
শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নিতে হবে এবং লেখাপড়ার বিষয়ে খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital