বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিলেন আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:১৬ পিএম
কচুয়ায় অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিলেন আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

কচুয়ায় আকানিয়া এক অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিলেন আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া চৌকিদার বাড়ির আব্দুল জলিল নামে এক অসহায় পরিবারকে আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নের গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।

গৃহ নির্মাণকাজ সম্পন্ন হলে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করা হয়। এসময় অসহায় পরিবারের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেন আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

অসহায় আব্দুল জলিল জানান, আমার স্ত্রী ও ৬ মেয়ে নিয়ে অনেক কষ্টেয় মানবতার জীবনযাপন করে আসছি। পূর্বে যে ঘরটি আমার ছিল অনেক জরাজীর্ণ অবস্থা,একটু বৃষ্টি হলে ঘরের ভিতর হয়ে যেত পানি। আমি একজন শারীরিকভাবে অসুস্থ, সংসার ও পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে চলাফেরা করে আসছি।

আমার এই কষ্টের দুর্দশা অবস্থায় দেখে আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে লোকজন আমার পাশে দাঁড়িয়ে দুই রুম বিশিষ্ট একটি রঙিন টিনের ঘর নির্মাণ করে দেন। আমি আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহতালার কাছে ওনাদের জন্য আমি দুই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আয় রোজগার ও বরকত বাড়িয়ে দেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।