শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দৃষ্টিনন্দন ফাতেমা জামে মসজিদের উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ পিএম
কচুয়ায় দৃষ্টিনন্দন ফাতেমা জামে মসজিদের উদ্বোধন

কচুয়ায় মনপুরা বাতাবাড়িয়া বাজারে অবস্থিত ফাতেমা জামে মসজিদ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

কচুয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন ফাতেমা জামে মসজিদের কাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমার নামাজ পড়ে ওই মসজিদ উদ্বোধন করেন, মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাই।

উদ্বোধন উপলক্ষে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের জেষ্ঠ্য পুত্র ও বিশিষ্ট সমাজসেবক ফয়সাল আজাদ রুবেল।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অস্ট্রোলিয়া শাখার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি.হাবিবুর রহমান,কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামাল,সমাজসেবক আব্দুল হান্নান,জসিম উদ্দিন,মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,সমাজসেবক দেলোয়ার হোসেন,

আবু হানিফ মিয়া, ইউপি সদস্য কাউছার আলম,ইকবাল হোসেন,সমাজসেবক হাজী মো. নুরুল আমিন মিয়াজী, কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় ওলামায়ে কেরামসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতির মুক্তি ও মসজিদের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital