বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম
কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

কচুয়ার সেঙ্গুয়া গ্রামে বৈদ্যুতিক মিটার বিস্ফোরনে বসতঘর পুড়ে ছাই।

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই। বুধবার ভোর ৫টার সময় উপজেলার সেঙ্গুয়া মিয়াজী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছেবলে দাবি করেন ভূক্তভোগী পরিবারগুলো।

ভূক্তভোগী ও এলাকা সূত্রে জানাযায়, বুধবার ভোর ৫টার দিকে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মিয়াজী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে, ততক্ষনে সব পুড়ে যায়।

ভূক্তভোগী সালমা বেগম বলেন, বৈদ্যুতিক মিটার বিস্ফোরন হয়ে এ অগ্নিকান্ডের ঘটনায় আমার নতুন ২টি বসতঘর পুড়ে যায়। কিছ্ইু বের করা সম্ভব হয়নি। ঘরে নগদ ৩০ হাজার টাকা,২ ভরি স্বর্ন,৩টি মোবাইল,ফ্রিজ ও আসবাবপত্র ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় অধিবাসী শহীদ উল্যাহ,ওয়াজী উল্যাহ ও ইউনুছ মিয়াজী ও জানান, ভোরে ওই বাড়ির প্রবাসী আহসান উল্যাহ মিয়াজীর ঘর থেকে বৈদ্যুতিক মিটার বিস্ফোরন হয়ে আগুনের সূত্রপাট ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে সালমা বেগমের ২টি বসতঘর ও পাশ্ববর্তী মিজানের ১টি ঘরসহ মোট তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

Model Hospital

এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো একেবারেই নিঃস্ব।

ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।