শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় আলু চাষে খরচ বেশি

কচুয়ায় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৭:০৪ পিএম
কচুয়ায় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

কচুয়ার পালাখাল বিলে আলু রোপনে ব্যস্ত কৃষকরা।

চাঁদপুরের কচুয়ায় শীতকালীন সবজি আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বছরে দাম ভালো পাওয়ায় এবছর কৃষকরাও ঝুঁকেছেন আলু চাষে। এবছর কচুয়ায় ২ হাজার ২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষিসম্প্রসারণ অফিস। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা এবার লাভবান হবে আশা করছেন ।

কচুয়া কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার সাচার,বায়েক,বাতাপুকুরিয়া,পালাখাল,দোয়াটি,বাঁচাইয়াসহ বিভিন্ন এলাকায় পতিত ও আবাদি জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হচ্ছে। এ মৌসুমেউ পজেলায় ২ হাজার ২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখাযায়, কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল ও বাঁচাইয়া গ্রামে কৃষকরা আগাম আলু চাষ করছেন। জমি তৈরি, আলুবীজ রোপণ, সার প্রয়োগে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে সময় কম ও লাভ বেশি বলে জানান স্থানীয় কৃষকরা।

পালাখাল গ্রামের আলুচাষি মো. ইমান হোসেন বলেন, আমি এবছর ৮৪ শতক জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করেছি। পরিচর্যার ঘাটতি না থাকলে আলুর ফলন ভালো হবে। তবে সারের দাম বেশি থাকায় খরচএকটু বেশি হচ্ছে।

Model Hospital

নোয়াদ্দা গ্রামের আলু চাষি আবুল হোসেন বলেন, জমি বর্গানিয়ে প্রায় ১০ শতক জমিতে আলু রোপণ করছি। কিন্তু এবছর আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় আলু চাষে খরচএকটু বেশি পড়বে। তবে আবহাওয়া ও বাজারমূল্য যদি ভালো থাকে তবে লাভের আশা করছি।

কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ২ হাজার ২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশাকরি লক্ষ্যমাত্রা অর্জন হবে। আবহাওয়া অনুকূল ও বাজার দর ভালো থাকলে কৃষকরা লাভবান হবেন। পাশাপাশি আলু রোপনে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital