শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৭ পিএম
শাহরাস্তিতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
শাহরাস্তিতে পানিতে ডুবে মাহাদী হাসান নামে ২বছরের এক শিশুর করন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেহের দক্ষিণ ইউপি’র ভোলদিঘী গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ হাসান আহমেদ ও রুমা বেগম দম্পতির একমাত্র পুত্র সন্তান মাহাদী।
নিহতর শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শিশু মাহাদি তার নিজ বাড়ির বসতঘরের আঙ্গিনার সামনে খেলাধুলা করছিল।
একসময় সে পরিবারের সদস্যদের দৃষ্টির আড়াল গিয়ে হারিয়ে যায়।
কিছু সময় অতিক্রান্ত হতেই মা রুমা শিশু মাহাদীকে সমগ্র বাড়ি খুঁজে ভেড়ায়।
ওই সময় মা রুমা তার সন্তানকে না পেয়ে  আত্মচিৎকার শুরু করে। পরে তার  চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাড়ির সামনের পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
এরপর স্বজনরা দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য,ওই পরিবারের খাদিজা আক্তার (১৪) ও সুমাইয়া আক্তার(১০) নামের আরোও ২টি কন্যা সন্তান রয়েছে।
মাহাদি ছিল ওই পরিবারের একমাত্র বংশের প্রদীপ।
শিশুটির অকাল মৃত্যুতে ওই পরিবারসহ সমগ্র গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital