বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:১৬ পিএম
চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তর একই স্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

দুপুরে শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজে দিবস উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

ডিসি বলেন, পাক হানাদার বাহিনী জানত তারা এই দেশে বেশীদিন থাকতে পারবে না। তাদের মনের আক্রোশ, হিংসা, বিদ্বেষ মিঠাতে দেশের বরেণ্য ব্যক্তিদের মেরে ফেলেছিলো। আমরা যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারি, দেশটা যেন উঁচু হয়ে না দাঁড়াতে পারে। তার জন্যেই এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের তখন পরামর্শই দিতেন বুদ্ধিজীবীরা। তারাই মুক্তিযোদ্ধার মাস্টারমাইন্ড ছিলো। আমরা এখনো মুক্তিযোদ্ধা বা বুদ্ধিজীবীদের সেই সম্মান দিতে পারছি না। সম্মান বলতে তাদের সম্পত্তি বা টাকা দেয়া নয়। সম্মান বলতে তাদেরকে শ্রদ্ধা করা। দেশের প্রকৃত ইতিহাসকে লালন করা এবং তা পালন করতে হবে।

জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের তখন পরামর্শই দিতেন বুদ্ধিজীবীরা। তারাই মুক্তিযোদ্ধার মাস্টারমাইন্ড ছিলো। আমরা এখনো মুক্তিযোদ্ধা বা বুদ্ধিজীবীদের সেই সম্মান দিতে পারছি না। সম্মান বলতে তাদের সম্পত্তি বা টাকা দেয়া নয়। সম্মান বলতে তাদেরকে শ্রদ্ধা করা। দেশের প্রকৃত ইতিহাসকে লালন করা এবং তা পালন করতে হবে।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, বীর মুক্তিযোদ্ধা সানা উল্লাহ খান, সরদার আবুল বাশার, ডা. কাজী হাসেম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।