বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শাপলা কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি পুরস্কার বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:৫১ পিএম
কচুয়ায় শাপলা কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি পুরস্কার বিতরণ

কচুয়ায় শাপলা কিন্ডারগার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শাপলা কিন্ডার গার্ডেনের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পরিষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার দুপুরে কিন্ডার গার্ডেনে মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সমাজসেবক ইলিয়াস খান তুষারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,কড়ইয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান,কড়ইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোহাম্মদ মিন্টু,উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল হোসেন মীর,সমাজসেবক আমির হোসেন মাস্টার,শাপলা কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আলা উদ্দিন আল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খান মোহাম্মদ সুমন,উপজেলা যুব দলের নেতা বাহারুল আলম বাবুল,ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব খান অভিসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital