বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ রেস্টুরেন্ট উদ্ভোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:২৮ পিএম
মতলব উত্তরে হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ রেস্টুরেন্ট উদ্ভোধন
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামীয়া নুতন বাজারের মতিন-মনোয়ারা সুপার মার্কেটে  ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ নামক এক রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মতিন-মনোয়ারা সুপার মার্কেটের সামনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, ফরমালিন-রাসায়নিক মুক্ত মাছ-গোস্ত, শাক-সবজির ব্যবহার, আরও ফিল্টার মাধ্যমে পরিশোধিত বিশুদ্ধ পানি দিয়ে রান্না করা খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সব ধরনের খাদ্য তৈরির নিশ্চয়তা দিয়েছে ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’। হোটেলে বসে খাবারের গ্রহণের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারিসহ ছোট-বড় সব অনুষ্ঠানের অর্ডার নেয়া হয়।
‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারের দায়িত্বে থাকা খসরু শাহ জানান, এখানে বিভিন্ন দেশীয় মানের খাবার পরিবেশনা, কাবাব, স্যান্ড উইচ, প্যাস্ট্রি, বার্গার, কেক, ফ্রাইড চিকেন বেজড আইটেম, মিষ্টি, পিৎজা, রাইস-বার্গার আইটেম, সিফ্যুড, বেভরেজ, কফি আইটেমসহ নানা ধরনের খাবারের সমাহার দিয়ে সাজানো হয়েছে এই ফুড কোর্ট।
‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ ডাইরেক্টর শিল্পপতি মোহন প্রধান বলেন,
ভেজাল মুক্ত নিরাপদ পুষ্টিকর খাবার পরিবেশনই আমাদের অঙ্গীকার এই স্লোগানেই মান সম্মত খাবারের জন্যই এই রেস্টুরেন্টটি চালু করা হলো। ঢাকার উন্নত মানের রেস্টুরেন্ট থেকে বাবুর্চি আনা হয়েছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবারের মেন্যু রাখা হয়েছে।
এখানে থাকছে ফাস্ট ফুড, চাইনিজ, বাংলা, কফি, বারবিকিউ, লাচ্ছি, ফালুদা, জুসসহ আধুনিক রুচি ও স্বাস্থ্য সম্মত খাবার। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। আমাদের যে সুস্বাদু খাবার এর সমাহার আমরা তা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছি। বিক্রয় বা ব্যবসা আমাদের বড় কথা নয়।
আমাদের সুস্বাদু খাবার গুলো জনগণের কাছে পরিচিত করে দিচ্ছি এবং উপস্থাপন করছি। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সে হিসেবে আমাদের বাহারি খাবার আছে। খাবারের মধ্যে আমাদের সেরা খাবারগুলো উপস্থাপন করেছি।
দোয়া অনুষ্ঠানে ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ এর প্রতিষ্ঠাতা শিল্পপতি মফিজুল ইসলাম ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টারের পরিচালক মোহন প্রধান, ইসলামীয়া মার্কেট নতুন বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা হেলাল সরকার, সমাজ সেবক আশরাফুল মোল্লা, আল-আমিন সরকার, বশির প্রধান, ইসলামীয়া মার্কেট নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি শুকুর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার, মুসা সরকার, পরিচালক খোরশেদ আলম দিপু, শাহ আলম, শাহ পরান, ওয়দুদ সরকার বাপক’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ‘হোয়াইট হাউস রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার’ এর উন্নত সেবা পরিবেশন, সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভা পরিচালনা করেন শফিক মাস্টার।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’