বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালন 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৯ পিএম
শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালন 
শাহরাস্তিতে মহান স্বাধীনতা সংগ্রামের ৫৪ তম বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬-ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনের কমপ্লেক্স মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন  দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসনিক ভবন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলিকে বর্ণিল সাজে আলোকসজ্জা ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বীর মু‌ক্তি‌যোদ্ধা, যুদ্ধাহত মু‌ক্তি‌যোদ্ধা ও শ‌হিদ মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবা‌রের সদস‌্যদের সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন দিবসের প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্স চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং শহীদের  স্মরণে স্থাপিত বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র পুলিশ সুপার চাঁদপুর (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল বাসার , উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্তিত কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহাজান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া,  খাদ্য গুদামের প্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা তুলুসি দেবনাথ, কমান্ডার মো: শাহজাহান, উপ-সহকারী তহশীলদার মো: মনির হোসেন, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের কর্মকর্তা মো: শাহাবুদ্দিন ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি তার সহযোগী সংগঠন, এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও তাদের সদস্য বৃন্দ, শাহরাস্তি মডেল থানার পুলিশ বাহিনী, শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি গনমাধ্যাম কর্মী, শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-শাহরাস্তি জোনাল অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, উপজেলা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন ফোরাম, সজাগ ফাউন্ডেশন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, স্কুল-কলেজ-মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
ওইদিন সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
দুপুরে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভা পুরস্কার বিতরণ, স্থানীয় আশ্রয়ন প্রকল্প, আদর্শ গ্রাম,স্থানীয় সরকারী হাসপাতাল, এতিমখানায়  উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, অন্যান্য উপসানালয়ে প্রার্থণা অনুষ্ঠিত হয়।
ওইদিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ক্রীড়া আয়োজন, স্থানীয় শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণ বিজয় দিবসের তাৎপর্যের এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’