বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সহগ’র বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:২৫ পিএম
সহগ’র বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন 
সামাজিক সংগঠন সহগ বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে।
সোমবার ( ১৬-ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সহগ এর আয়োজনে হরিপুর সপ্রাবি মাঠে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানায়, ওই দিন হরিপুর গ্রামের ৪ টি সপ্রাবির হরিপুর সপ্রাবি, পূর্ব হরিপুর সপ্রাবি, গন্ধর্ব্যপুর সপ্রাবি, শ্যামলী গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘হলিচাইল্ড মডেল একাডেমি’ শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করে।
উক্ত সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সহগ এর সদস্যবৃন্দ ও উল্লিখিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক- শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সহগ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি ওমর ফারুক পাটোয়ারী, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন,
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, অর্থ সম্পাদক সৈয়দ মাঈনুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল হুদা শামিম।
উল্লেখ্য, ওইদিন প্রতিযোগিরা ১. কবিতা আবৃত্তি (প্রথম শ্রেণি- তৃতীয় শ্রেণি) এবং (চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব) ২. দেশাত্মবোধক গান৩. দৌড় (ছেলে) ৪. মোরগের লড়াই ( দ্বিতীয় শ্রেণি পর্যন্ত) ও (তৃতীয় শ্রেণি ও তদূর্ধ্ব) ৫. পাতিল ভাঙ্গা ৬. দড়ি লাফ (প্রথম শ্রেণি- তৃতীয় শ্রেণি) এবং (চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব)৭. হাতি উড়ে পাখি উড়ে ৮. অঙ্ক দৌড় (চতুর্থ শ্রেণি ও তদূর্ধ্ব) ৯. ব্যাঙের লাফ১০. শিক্ষিকাদের বালিশ খেলা ( শিক্ষিকা ) ১২. যেমন খুশি তেমন সাঁজ ইভেন্টে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।