বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কে এই মাদক কারবারি দূরন্ত ?

কিভাবে ইব্রাহিম থেকে দূরন্ত ইব্রাহীম হয়ে উঠেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৫ পিএম
কিভাবে ইব্রাহিম থেকে দূরন্ত ইব্রাহীম হয়ে উঠেন ছাত্রলীগ নেতা

ছবিঃ ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেফতার, অন্তরঙ্গমূহুর্তে ফটোসেশন সেলিম মাহমুদ ও নাজমুল আলম স্বপনের সাথে দূরন্ত ইব্রাহীম।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও মাদক কারবারি দূরত্ব ইব্রাহীম (২৯) কে ১০ বোতল ফেনসিডিল সহ গত বুধবার গ্রেফতার করে চাঁদপুর ডিবি পুলিশ।

ইব্রাহীম উপজেলার বাসাবাড়িয়া গ্রামের সেলিম মেম্বার বাড়ির আশেক আলীর ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মজিবুর রহমান জানান, দূরত্ব ইব্রাহীম দীর্ঘদিন ধরে কুমিল্লা, চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মাজাহারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার কচুয়া বিশ^রোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়তের সামনে থেকে তাকে আটক করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন- সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন কচুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির দূরন্ত ইব্রাহীমকে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১)১৪ (ক) ধারায় কচুয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Model Hospital

কিভাবে ইব্রাহিম থেকে দূরন্ত ইব্রাহীম হয়ে উঠেন জানা যায়- ছাত্রদলের হাত ধরেই রাজনীততে পদার্পণ করে ইব্রাহীম। পরে পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের আর্শীবাদপুষ্ট হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। তার গ্রাম বাসাবাড়িয়ায় তাকে সকলে ইব্রাহীম হিসেবে চিনে।

ছোট বেলা থেকে বিভিন্ন চোর চক্রের সাথে জড়িয়ে পড়েন। এলাকায় হাস, মুরগী, গরু, ছাগল চুরি হতে শুরু করে এক সময় চোরদের সর্দারে পরিনত হয়। দিন-দুপুরে গরু চুরি করে ধরা খেয়ে এলাকায় গরু চোর ইব্রাহীম হিসেবে সুপরিচিত লাভ করে।

হঠাৎ করে ইব্রাহীম থেকে দূরত্ব ইব্রাহীম হিসেবে তার নাম প্রচার পায়। সাবেক সাংসদ সেলিম মাহমুদ ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের আশীবাদপুষ্ট হয়ে অপরাধ জগতে পা বাড়ান দূরন্ত। এমন কোন অপরাধ মূলক কর্মকান্ড নেই যে তার সাথে দূরত¦ ইব্রাহীম জড়িত নেই। উপজেলার শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মাদক কারবারি, চুরি, ছিনতাই, ডাকাতি, ব্লাকমেইল, সম্পত্তি দখল সহ সকল অপরাধ করে অল্প সময়ের মধ্যেই অপরাধ জগতের হিরো বনে যায়। কলেজ শাখার আহ্বায়ক বাঁগিয়ে নিয়ে সে উপজেলা ছাত্রলীগকেও নিয়ন্ত্রন করতো।

ছবিঃ ডিবি পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেফতার, অন্তরঙ্গমূহুর্তে ফটোসেশন সেলিম মাহমুদ ও নাজমুল আলম স্বপনের সাথে দূরন্ত ইব্রাহীম।

মেয়রের ভাগিনা পরিচয় দিয়ে সর্বত্র তার প্রভাব বিস্তারে মেতে উঠে। বিগত দিনে তার বিরুদ্ধে কচুয়া থানায় সাধারণ মানুষের পক্ষ থেকে বহু অভিযোগ দায়ের করলেও অদৃশ্য শক্তির কারনে সকল অভিযোগ থেকে পার পেয়ে যেতেন দূরন্ত ইব্রাহীম।

সর্বশেষ গত জুন- ২০২৪ মাসে সেলিম মাহমুদ ও স্বপনের মাধ্যমে পৌর সভায় স্টোর কিপার পদে চাকরি বাঁগিয়ে নেন। সরকার পতনের পর সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও আবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কলেজ শাখা আহ্বায়ক হয়েও বীরদর্পে কচুয়া পৌর সভায় চাকরি ও চলাফেরার করতে থাকেন। তার দ্বারা আওয়ামী সরকারের আমলে নির্যাতিত সাধারণ মানুষ সরকার পরিবর্তন হওয়ার পরও অংতকে থাকতেন।

অনেকের মুখে বলতে শোনা গেছে উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে তার সুসম্পর্ক থাকায় এখনো বীরদর্পে দাপটিয়ে বেড়াচ্ছে। মাদক সহ গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে আসে। তাদের মনে এখনো সংশয় আবার কোন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে এসে আবার কি কচুয়ায় রামরাজত্ব কায়েম করবে দূরন্ত ইব্রাহিম ? প্রশাসনের কাছে এলাকাবাসীর জোড়দাবী দুষ্টপ্রকৃতির দূরন্ত ইব্রাহীম আর যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে না আসতে পারে। তার অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান উপজেলাবাসী।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’