বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী শাহজাহান

দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামী দলের বিকল্প নেই

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫০ পিএম
দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামী দলের বিকল্প নেই

কচুয়ায় জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র -জনতার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

১৬ বছর বাংলাদেশে আওয়ামী লীগের একচেটিয়া শাসনামল ছিল। তারা এেেদশের মানুষের নিরাপত্তা কখনো দিতে পারেনি।

এদেশের মানুষের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরো বলেন, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন করার জন্য সকল পরিকল্পনা করতো স্বৈরাচার শেখ হাসিনা । সেই গণভবন থেকে খুনি শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ আওয়ামী লীগের অস্তিত্ব বাংলার জনগন মেনে নিবে না। ইতিমধ্যে দেশের জনগন সেটির প্রমান দিয়েছে। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে এদেশের মানুষ নিরাপদ, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই দেশের মানুষকে নিরাপদ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

তিনি শনিবার বিকালে চাঁদপুরের কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Model Hospital
ছবি : কচুয়ায় জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশ গণতান্ত্রিককে গলাটিপে ধরেছেন। তার মেয়ে শেখ হাসিনার অল্প দিনে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা, বাকশালী শাসন তৈরি ও ইসলামের উপর অমানবিক নির্যাতন করেছেন। তার এই অত্যাচারী শাসনের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবেন না।

কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী,সাবেক আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী,নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া,কচুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’