বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২৩ ডিসেম্বর গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:০৫ পিএম
ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া মাঠে ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়।

গৃদকালিন্দিয়া টুনামেন্ট উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজক কমিটি এবং হাবিবুল বাসার সুমনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ টুর্নামেন্টে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ১২ টি দল। এবছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ২ লক্ষ টাকা।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ার মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে এর আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলেও এবারের টুর্নামেন্টে থাকছে বেশ কিছু চমক। এ বছর শিরোপা অর্জনের লড়াইয়ে মাস ব্যাপি এই টুর্নামেন্টে মোট ১৯ টি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী ১২ দল।

Model Hospital

চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি হিসেবে থাকবে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকবে এক লক্ষ টাকা।

টুর্নামেন্টকে আকর্ষণীয় ও বর্ণীল ভাবে উপস্থাপন করতে উদ্বোধনের আগের রাত থেকেই হবে জমকালো আতশ বাজি। পরদিন মাঠের খেলায় হবে জমকালো উদ্বোধন।

শুধু মাত্র জমকালো উদ্বোধনী আয়োজনই নয়, পুরো টুর্নামেন্টের সবগুলো খেলা “GRIDAKALINDIA CRICKET TOURNAMENT ২০২৪” পেজবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করবে “ই স্পোর্টস” অনলাইন ব্রডকাস্টিং প্রতিষ্ঠান।

খেলার মাঠে থাকবে ভিআইপি গ্যালারিও। ভিন্ন দলের হয়ে ব্যাট ও বল হাতে আলো ছড়াবেন দেশ সেরা টেপটেনিস ক্রিকেটার, বাবলু আহমেদ (হেলিকাপ্টার বাবলু) রাসেল আহমেদ শুক্কুর (কিং শুক্কুর) ও দেশের প্রথম বিভাগ ক্রিকেট খেলা ক্রিকেটার শাহরিয়ার কোমল, সাকলাইন, রুম্মন সহ তরকা ক্রিকেটাররা।

সফলতম একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে ক্রীড়া প্রেমী সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খাঁন ও সোহেল খাঁনসহ আয়োজক কমিটির সদস্য অনাগত পরিশ্রম করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’