বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুষ্ট প্রতিবেশীর বাঁধায়

২০ বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত মতলবের সুফিয়া!

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৯ পিএম
২০ বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত মতলবের সুফিয়া!
চাঁদপুরের মতলব উত্তরে দুষ্ট প্রতিবেশীর বাঁধায় ২০ বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত অসহায় সুফিয়া বেগম। তার বাড়ি উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহাবাজ কান্দি গ্রামে। বিদ্যুৎ বঞ্চিত ৮০ বছর বয়সী অসহায় সুফিয়া বলেন বেগম মানবেতর জীবন যাপন করছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে স্বামী হারা সুফিয়ার বেগম দাঁড়িয়ে আছে দরজায়। ঘর অন্ধকার, নেই বিদ্যুৎ সংযোগ। কারন জানতে চাইলে সুফিয়ার চোখে জল এসে যায়।
কান্না জড়িত কন্ঠে সুফিয়া বেগম জানান, আমার স্বামী বহু আগেই মইরা গেছে। আমার নেই কোন সন্তান সন্ততি। একটি মাইয়া সন্তান দত্তক আইন্না লালন পালন কইরা বিয়া দিয়া দিছি। এখন আমি অসহায়। আমি বুড়ো হইয়া গেছি। আমার বাড়ির দেওর পুত খোরশেদ আলম আমার সম্পত্তি জোর কইরা নেওয়ার লইগ্গা আমার উপর অবিচার করতাছে। আমি যাতে ঘর থেকে বের হইতে না পারি এই জন্য আমার ঘরের সামনে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, আমি যতবার বিদ্যুৎ জন্য আবেদন করি ততবারই মিথ্যা মামলা দিয়ে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত করছে। গ্রামের সালিশদের কোন কথাই শুনেন না তারা। রাইতের বেলায় মোমবাতি, কুপি ও হারিকেন দিয়ে রাতের খাবার ও নামাজ পড়ি। আমি মানবেতর জীবন যাপন করছি। আমিকি কখনো বিদ্যুতের আলো দেখবো না?
স্থানীয় করেকজনের সাথে কথা হলে তারা জানান, খোরশেদ একজন দুষ্ট প্রকৃতির লোক, সমাজের কারো কথাই শুনে না। সে নারায়ণগঞ্জে পল্লি বিদ্যুৎ অফিসে মিটার রিডার হিসেবে চাকরি করে। বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কৌশল সে জানে, এই কারনে সুফিয়ার বিদ্যুৎ সংযোগ আবেদন করলেই সে বাধা দেয়।
এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলম জানান, সুফিয়া যে জায়গায় বাসবাস করছে সেই জায়গা নিয়ে কোর্টে একাদিক মামলা রয়েছে। এই জায়গা আমার।
ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানান, বিষয়টি আমি শুনেছি এবং কয়েকবার খোরশেদ আলমের পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে। তাদের দুই পরিবারের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিসের এজিএম মো. রায়হানুল ইসলাম জানান, সুফিয়ার বেগমের নামে একটি বিদ্যুতের মিটার বরাদ্দ রয়েছে। কয়েকবার আমাদের অফিসের লোকজন মিটার সংযোগ দেওয়ার জন্য ঐ বাড়িতে গেলে খোরশেদ আলমের লোকজন বাধা দেওয়ায় এখনো সংযোগটি আমরা দিতে পারিনি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, এ বিষয়টি আপনাদের মাধ্যমে শুনতে পারলাম। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’