শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবের কৃতি সন্তান অতিরিক্ত সচিব ড. শাহ আলম’র অপারেশন, দোয়া কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৩:৩২ পিএম
মতলবের কৃতি সন্তান অতিরিক্ত সচিব ড. শাহ আলম’র অপারেশন, দোয়া কামনা
স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলাস্থ ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামের কৃতি সন্তান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম এর পিত্ত্বথলির অপারেশন। তাই তিনি ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।
১৯ জানুয়ারী সকাল ৮.৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার পিত্ত্বথলির অপারেশন করা হবে।

তিনি ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের কৃতি ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফার্স্ট ক্লাস সেকেন্ড এবং মাস্টার্স এ ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছিলেন।

তিনি ১৯৯১ সালে ১১ তম বিসিএসে প্রশাসনিক ক্যডারে যোগদান করেন এবং তাঁর প্রথম কর্মস্থল ছিল নাটোরে। তার পর তিনি পিএইসডি অর্জন করার জন্য জাপানে চলে যান এবং তিনি ডাবল পিএইচডি ডিগ্রী লাভ করেন। পরে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে রাঙ্গামাটি ও গাজিপুরে দায়িত্ব পালন করার পর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।  পরে রাষ্ট্রপতির এপিএস, যোগাযোগ মন্ত্রনালয়, পাবলিক সার্ভিস কমিশন, বানিজ্য মন্ত্রনালয় এবং সর্বশেষ বর্তমানে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছেন।

ড. শাহ আলম নিজ শিক্ষা প্রতিষ্ঠান মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

Model Hospital

ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকারের সাথে কথাহলে তিনি বলেন, আমাদের প্রানের বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মতলবের গর্ব অতিরিক্ত সচিব প্রিয় ও শ্রদ্ধেয় ড. শাহ আলম ভাই অসুস্থ। তিনি বুধবার অপারেশন হবেন। সংগঠনের পক্ষথেকে সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তায়ালা যেনো আমাদের প্রিয় ড. শাহ আলম ভাইকে দ্রুত সুস্থ্য করে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital