বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খেজুরের রস পান করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৭:১০ পিএম
খেজুরের রস পান করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

খেজুরের রস পান করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন আরমান মিয়া (১৯) আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আবু সুফিয়ান শাওন (১৯), আরফিন শুভ (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), আশিকুর রহমান একান্ত (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), অমিত (১৮), জয় বর্মন (১৮) এবং একজন কিশোর। তাদের সবাই বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শীত মৌসুমে কিশোরগঞ্জের পাকুন্দিয়া খেজুরের রস পাওয়া যায়। সেই রস পান করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জনের একটি দল আসে।

Model Hospital

এসময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।