বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পীর অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ নাসির উদ্দিন সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম
চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পীর অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ নাসির উদ্দিন সুমন

চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পীর অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ নাসির উদ্দিন সুমন। তিনি জনপ্রিয় স্যাটেলাইট টিভি এটিএন বাংলার সহযোগি প্রতিষ্ঠান এটিএন ল্যান্ড মার্কের নির্বাহী পরিচালক।

রোববার (২৯ ডিসেম্বর)’ সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে বিভিন্ন বিভাগে প্রদত্ত অ্যাওয়ার্ডে চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পী ক্যাটাগরিতে তাকে কলের গান মাল্টিমিডিয়া প্রদত্ত এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জমজমাট এই সম্মাননা প্রধান অনুষ্ঠানে মোহাম্মদ নাসির উদ্দিন সুমনের পাশাপাশি চিত্রনায়ক ডি এ তায়েব, মঞ্চ অভিনেত্রী জেরীন কাশফী, শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন, শ্রেষ্ঠ শিশু শিল্পী টুনটুনি, শ্রেষ্ঠ প্লে ব্যাক শিল্পী তামান্না হক সহ শিল্পাঙ্গনের আরো অনেক তারকা বৃন্দ সম্মাননায় ভূষিত হয়েছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতিতে মোহাম্মদ নাসির উদ্দিন সুমন বলেন, এ অর্জন আমার জন্য অনেক আনন্দের ও গৌরবের। সমষ্টিগত মূল্যায়নই এই অ্যাওয়ার্ড লাভ। সম্মানিত জুরি সদস্য এবং আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। এ পুরুস্কারটি আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। আমার ইচ্ছা, আকাঙ্খাকে আরও বেশি জাগ্রত করে তুলেছে। পুরস্কার মানুষকে কাজের উৎসাহ যোগায়। আশা করছি আমার চলার পথ সুগম হবে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।

Model Hospital

তিনি আরও বলেন, আমি মনে করি সমাজ উন্নয়নে কাজ করতে হলে যার যার পেশাগত জায়গা থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, এই সম্মাননা আমার কাছে নিঃসন্দেহে পরিশ্রমের স্বীকৃতি। আমি বেশ আনন্দিত ও অনুপ্রাণিত। কাজের প্রতি দায়িত্বটা আরো বেড়ে গেল। আমি মনে করি, ইতিবাচক ভাবনা জীবনকে অনেকটাই সহজ করে দেয়।

উল্লেখ্য: মোহাম্মদ নাসির উদ্দিন সুমন ২ যুগ ধরে মিডিয়ার সাথে সম্পৃক্ত। তিনি বিগত সময়ে একাধিক অ্যাওয়ার্ড ও সম্মাননা লাভ করেন। সুমন গান পরিবেশনের জন্য অস্ট্রেলিয়া, মালয়েশিয়ার, মতো একাধিক দেশে আমন্ত্রণ পান। তিনি বিগত সময়ে একাধিক অ্যাওয়ার্ড ও সম্মাননা লাভ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’