বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সড়কে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করতে সাচার বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:১৭ পিএম
সড়কে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করতে সাচার বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

কচুয়া-৩: কচুয়া সাচার বাজারের মেইন সড়কে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদের জন্য মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন, সাচার ইউপি প্রশাসক মো. জহিরুল ইসলাম।

কচুয়া উপজেলার সাচার বাজারের মেইন সড়কে সরকারি রাস্তা দখল করে ফল বাজারসহ অন্যান্য স্থাপনা দ্রুত উচ্ছ্বেদের জন্য মতবিনিময় করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জহিরুল ইসলাম- সাচার বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সাচার বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন।

এসময় সাচার মেইন বাজারের সড়কে সরকারি রাস্তা দখল করে ফলের দোকানসহ অন্যান্য স্থাপনা আগামী ২-৩ দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন সাচার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, সরকারি রাস্তায় কোনভাবেই স্থাপনা নির্মাণ করা যাবে না।

আপনারা স্বেচ্ছায় আগামী ২-৩ দিনের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হলো।

Model Hospital

এসময় সাচার বাজার ইউনিয়ন ভূমি সহকারী ইমাম হোসেন চৌধুরী, সাচার ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মজুমদারসহ ব্যবসায়ী, রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।