শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কলাকান্দায় নৌকার বিজয় নিশ্চিতে ঐক্য ও কার্যক্রম জোরদারের আহ্বান কাদির মোল্লার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৪:৪৮ পিএম
কলাকান্দায় নৌকার বিজয় নিশ্চিতে ঐক্য ও কার্যক্রম জোরদারের আহ্বান কাদির মোল্লার

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলা কলাকান্দা ইউপির বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম কাদির মোল্লার নৌকা মার্কার নির্বাচনী কার্যক্রমে গতি আনার লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক দলীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে কলাকান্দা ইউনিয়ন পরিষদ মাঠে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা বলেন, ২৮শে নভেম্বর যাতে নৌকার বিজয় নিশ্চিত করা যায় সে লক্ষ্যে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় তিনি ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। মানুষের জানমাল ও জীবিকার নিরাপত্তা বিধানে করোনার মহামারীতে সরকার ও আওয়ামী লীগের ইতিবাচক কর্মকান্ড গুলোকে ভোটারদের কাছে যথাযথভাবে উপস্থাপনের উপরও জোর দেন তিনি।

তিনি আরো বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় মানে গরীব দুখী মানুষের বিজয়। নৌকা এনেছে স্বাধীনতা, নৌকাতেই মুক্তি। নৌকাতে উন্নয়ন, নৌকায় অগ্রগতি। তাই নৌকার বিজয় মানে কোন নির্দিষ্ট ব্যাক্তি বা গোষ্ঠীর বিজয় নয়, নৌকার বিজয়ে জনতার বিজয় হয়, গনতন্ত্রের বিজয় হয়, গণমানুষের কল্যান হয়।

Model Hospital

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ভোটাররা মিছিল সহকারে সমবেত হয়।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে নতুন ঘর পেল প্রতিবন্ধী পরিবার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ এম
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে নতুন ঘর পেল প্রতিবন্ধী পরিবার

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন সত্যকে বুকে ধারণ করে আরও একটি অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো চাঁদপুরের শাহরাস্তির সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। জরাজীর্ণ ঘর সম্পূর্ণ নতুন করে পুনর্নির্মাণ করে দিয়ে এক অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে সংগঠনটি।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫ ঘটিকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই ঘরটি ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তির দাদিয়াপাড়া এলাকার গাজীবাড়ির মরহুম সিদ্দিক মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী ও শারীরিক প্রতিবন্ধী মেয়েটি চরম অসহায় হয়ে পড়েছিলেন। তাদের একমাত্র থাকার ঘরটি দীর্ঘদিন ধরে এতটাই জরাজীর্ণ ছিল যে, সামান্য বৃষ্টি আসলেই ঘরের ভেতর পানি ঢুকে একাকার হয়ে যেত। ভাঙা ঘরে মা আর মেয়ের দিন-রাত কাটতো চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়।

বিষয়টি নজরে আসার পর দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ও স্থানীয় এলাকাবাসী যৌথভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়। সকলের ভালোবাসা, শ্রম ও আর্থিক সহযোগিতায় অবশেষে জরাজীর্ণ ঘরটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে করে দীর্ঘদিনের ভাঙা ঘরের কষ্ট দূর হয়ে মা ও মেয়ের মুখে ফুটেছে শান্তির হাসি।

Model Hospital

নতুন ঘর হস্তান্তর ও উদ্বোধনের আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মমিন, আবদুর রহিম, মফিজুর রহমান, মোহাম্মদ হোসেন, আলী আক্কাছ, আনোয়ার হোসেন, ইয়াছিন আরাফাত, হুমায়ুন আহমেদ, এবং আবু ইউসুফ সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের এই মহৎ উদ্যোগ সম্পর্কে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্যই হলো সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই পরিবারটির কষ্ট দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায় আমরা ঘরটি নতুন করে গড়ে দিতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

“অনুষ্ঠানে সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার রুবেল বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই পরিবারটি যেভাবে মানবেতর জীবনযাপন করছিল, তা অত্যন্ত হৃদয়বিদারক ছিল। মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় মা ও মেয়ের মুখে যে হাসি ফুটিয়েছে, তা আমাদের পুরো সংগঠনের জন্য একটি বড় সার্থকতা। যেকোনো দুর্যোগে এবং মানুষের প্রয়োজনে আমরা এভাবেই সবসময় মাঠে থাকবো।

“সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যাঁরা এই মহৎ কাজে আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতা দিয়ে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, মহান আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন।