বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম
কচুয়ায় জানালার গ্রীল কেঁটে গভীর রাতে কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি

জানালার গ্রীল কাঁটা ঘরে প্রবেশ করে ডাকাতদল জিনিসপত্র তছনছ করে করে স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা লুটে নেয়।

চাঁদপুরের কচুয়ায় জানালার গ্রীল কেঁটে গভীর রাতে ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র সহ লুটে নিয়ে নিয়েছে দুর্বৃত্ত ডাকাতদল।

মঙ্গলবার মধ্য রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল সরেজমিনে গেলে বাড়ির মালিক মো. আবু তাহের জানান, আমার তিন ছেলের মধ্যে দুই ছেলে ওমান প্রবাসী। বাড়ীতে আমার এক প্রতিবন্ধী ছেলে, স্ত্রী ও পুত্রবধু বসবাস করি। প্রতিদিনের ন্যায় রাতে দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যাই।

Model Hospital

রাত ৩টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে দেখি ১০-১২ জন দুর্বৃত্ত ডাকাত দল। আমার পুত্রবধুর গলায় চুরি ধরে রেখে ও প্রতিবন্ধী ছেলেকে হাত পা ও মুখ বেঁধে রেখেছে। আমার উপস্থিতি টের পেয়ে ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে এসে গলায় চুরি ধরে। আমি ডাক-চিৎকার দিতে চাইলে তারা সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত পা মুখ বেঁধে ফেলে।

ডাকাতির ঘটনাস্থল চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকু।

এসময় তারা আমার ঘরে থাকা ৫১ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লক্ষ টাকা , প্রায় ২০ লক্ষ টাকার মূল্যের ৩টি রোলেক্স ঘড়ি, প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দেশী বিদেশী শোপিস নিয়ে যায়। ডাকাত দল চলে গেলে আমার পুত্রবধু আমাদের হাত পা মুখের বাঁধ খুলে দেয়। পরে রাতেই আশপাশের লোকজন ও কচুয়া থানা পুলিশকে ডাকাতির বিষয়টি অবগত করি। ঘরের বাহিরে এসে দেখি ডাকাতদল রান্না ঘরের জানালা গ্রীল কাঁটা ও্ ওই জানালা দিয়ে ডাকাতদল ঘরের ভিতরে প্রবেশ করেছে।

আমার ঘরের চারপাশে ও ভিতরে সিসি ক্যামেরা ছিল। ডাকাতদল ডাকাতি করে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভিয়ার মেশিন (মেমরি) নিয়ে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এটি পরিকল্পিত চুরি না ডাকাতি তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital