শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবাসী নেতা নাজমুল হক মাসুম তপাদারকে সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:১৬ পিএম
কচুয়ায় প্রবাসী নেতা নাজমুল হক মাসুম তপাদারকে সংবর্ধনা

কচুয়ায় ইতালী প্রবাসী ও সাবেক ছাত্রনেতা নাজমুল হক মাসুম তপাদারকে সংবর্ধনা প্রদান করছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতালি প্রবাসী নাজমুল হক মাসুম তপাদার ও জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দকে উপজেলা কাদলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিকেলে স্থানীয় নেতাকর্মীরা কচুয়া বিশ^রোড এলাকায় থেকে প্রবাসী মাসুমকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে কাদলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে আলোচনা সভা ও সংর্বধনা অনুষ্ঠান হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ ও উপজেলার ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাদলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দুই বারের সভাপতি ও জাতীয়বাদী প্রবাসী ফোরামের অন্যতম নেতা নাজমুল হক মাসুম তপাদার।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের নেতা সেফায়েত মীর,তাজুল ইসলাম প্রধান, বিএনপির নেতা বশির উল্লাহ রোকন।

এসময় উপজেলা বিএনপি নেতা জান্নাতুল আলম মজুমদার,যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তরফদার, হাজী ইমরান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আফসার জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা হাজী জহিরুল ইসলাম,মোজাম্মেল মুন্সি,বরকত উল্লাহ, মোঃ সুমন মুন্সি, বিএম কাউছার,হাজী আরিফ, আল-আমিন প্রধানিয়া, শরিফুল ইসলাম, মোঃ সজিব হোসাইন,মোঃ রহিম হোসেন, মোঃ ফয়সাল ইসলাম,মোজাম্মেল তালুকদারসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital