বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত হলো রফিকুজ্জামান রণির কবিতার বই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:২৪ পিএম
প্রকাশিত হলো রফিকুজ্জামান রণির কবিতার বই

জলধি প্রকাশন থেকে বেরিয়েছে চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি নতুন কবিতার বই ‘না ফেরার ব্যাকরণ’। পঞ্চাশের অধিক কবিতা ঠাঁই পেয়েছে বইটিতে। প্রচ্ছদ করেছেন তাইফ আদনান, মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা মাত্র।

বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলায় জলধি প্রকাশনের ১৯২ ও ১৯৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

এ সম্পর্কে কবি জানান, এটি তার ৮ম বই। এ বইয়ে বিচিত্র ধারার কবিতা স্থান পেয়েছে। যেমন সনেট, সেস্টিনা, কোয়াট্রেন, ম্যাক্সিম, রুবাই, হাইকু, ছন্দোবদ্ধ কবিতা, অনুকাব্য, গদ্যকাব্য, গীতিকাব্য ও দীর্ঘকবিতা।

রফিকুজ্জামান রণির দাপ্তরিক নাম-মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা-মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা-লাভলী জামান। জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২; চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে।
চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশায় আইনজীবী। প্রতিষ্ঠা করেন চর্যাপদ সাহিত্য একাডেমি।

Model Hospital

পেয়েছেন: জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০১৯; চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২০; ‘এবং মানুষ’ তরুণ লেখক পুরস্কার-২০১৯; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২১; নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪; মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মননা-২০২২; নতুন এক মাত্রা তরুণ লেখক পুরস্কার ২০২৩; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক-২০১৩।

প্রকাশিত গ্রন্থ ৮টি: দুই শহরের জানালা (গল্প); ধোঁয়াশার তামাটে রঙ (কবিতা); চৈতি রাতের কাশফুল (গল্প); মুঠো জীবনের কেরায়া (কবিতা), অতল জলের গাঁও (কবিতা), স্মৃতির ছায়াশিস (গল্প), টুনটুনি ভূত(শিশুতোষগল্প), না ফেরার ব্যাকরণ(কবিতা)।

২০২২-এর শেষ ভাগে তিনি কবি আইরিন সুলতানা লিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

কবিতার বই: না ফেরার ব্যাকরণ
কবি: রফিকুজ্জামান রণি
প্রচ্ছদ: তাইফ আদনান
প্রকাশনী: জলধি প্রকাশন
মূল্য: ২৫০ টাকা মাত্র।
স্টল নম্বর: ১৯২ ও ১৯৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital