বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১:৫৭ পিএম
অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সেটি না হলে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরডব্লিউ-এর ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংস্থাটি বলছে, পুরোনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরেছে আইনশৃঙ্খলা বাহিনী, যা বাংলাদেশের জন্য সংকট ডেকে আনবে।

মানবাধিকার সংস্থাটি বলছে, বাংলাদেশে পুলিশ আবারও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে।

এতে পুলিশ যেকোনো ব্যক্তিকে যেকোনো অবস্থায় হয়রানি করার অবাধ সুযোগ পাচ্ছে।

Model Hospital

এ ছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করারও জোর দাবি জানিয়েছে সংস্থাটি। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার যে নতুন অধ্যাদেশ চালু করেছে দুর্ভাগ্যজনকভাবে তাতে আগের আইনের মতো বেশ কিছু ক্ষতিকর ধারা-উপধারা রাখা হয়েছে বলেও প্রতিবেদনে জানায় এইচআরডব্লিউ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital