বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে

কচুয়ায় প্রশাসনের আয়োজনে ভলিবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১২:২৯ এম
কচুয়ায় প্রশাসনের আয়োজনে ভলিবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন

কচুয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ এই শ্লোগানে তরুন্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কচুয়ায় ভলিবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মেজবাহ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল আলম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মো.আব্দুল আলীম লিটন,সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,উপজেলা আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেন,উপজেলা ফায়র সার্ভিস স্টেশন কর্মকর্তা মো.মাতব মন্ডল,সাচার ডিগ্রি কলেজের প্রফেসার মো.নওশের আলম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও তারুণ্যের উৎসবের খেলায়ার’রা উপস্থিত ছিলেন।

Model Hospital

তরুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে কচুয়া আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট খেলা ১২টি ইউনিয়ন,১টি পৌরসভা ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের টিম গঠন করে খেলা উদ্বোধন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।