শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ উপলক্ষে

কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় মুখরিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসবে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম
কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় মুখরিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসবে

কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব।

ঐতিহ্যবাহী পিঠা উৎসবে মুখরিত হলো কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায়।

বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব।

বুধবার তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ উপলক্ষে মাদ্রাসার মিলনয়াতনে শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে জমে উঠেছিল এ উৎসব। পিঠা উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এস.এম ফখরুদ্দিন। ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে ছিল ভাপা, চিতই, ঝাল পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, নারকেল পিঠা, দুধ চিতই, নকশি পিঠা,জামাই পিঠাসহ আরও নানা মুখরোচক পিঠা।

পিঠা উৎসবে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহকারি অধ্যাপক নুরুজ্জামান,মুহাদ্দিস মাওলানা মাসুদুল আলম, সহকারি অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন ,মাওলানা আ.ন.ম ইউসুফ, নুর আহমদ আজাদ, ইংরেজী প্রভাষক শাখাওয়াত হোসেন, আরবি শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

Model Hospital

শিক্ষার্থীরা বলেন, এতো রকমের পিঠা একসঙ্গে আগে কখনো দেখিনি। সহপাঠীদের সঙ্গে আনন্দ করছি এবং পিঠা খাচ্ছি।

মাদ্রাসার সহকারি অধ্যাপক নুর আহমদ আজাদ বলেন, পিঠা উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং গ্রামীণ ঐতিহ্যকে স্মরণ করানো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital