বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন-অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব

শাহরাস্তিতে দুই দিন ব্যাপী ডে নাইট ফুটসাল-ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১২:০৩ পিএম
শাহরাস্তিতে দুই দিন ব্যাপী ডে নাইট ফুটসাল-ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নে উঘারিয়া উত্তরপাড়া যুব সমাজ কল্যাণ সংঘ ও ক্রীড়া ক্লাবের আয়োজনে মরহুম হানিফ মজুমদার স্যারের স্মৃতি স্মরণে ২ দিন ব্যাপী ডে নাইট ফুটসাল-ফুটবল টুর্নামেন্ট -২০২৫ (১১তম আসর) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উঘারিয়া উত্তর পাড়া ক্লাব সংলগ্ন খেলার মাঠে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক মোঃ জাহিদুল ইসলাম দিপু।

উঘারিয়া উত্তর পাড়া যুব সমাজ কল্যাণ সংঘ ও ক্রীড়া ক্লাবের সভাপতি ইঞ্জি. শওকত হোসেন শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার পিপিএম (বার)।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়্যারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়্যারম্যান মোঃ যোবায়েদ কবির বাহাদুর, উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা কবির পাটোয়ারী, অভিভাবক সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মিঠু, প্রধান শিক্ষক মাঈনুদ্দিন মাস্টার, উঘারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবর রহমান প্রমুখ।

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক মোঃ জাহিদুল ইসলাম দিপু উদ্বোধনী বক্তব্যে বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার নিমিত্তে উঘারিয়া উত্তর পাড়া যুব সমাজ কল্যাণ সংঘ ও ক্রীড়া ক্লাব আয়োজন করে গ্রামের কৃতি সন্তান মরহুম হানিফ মজুমদার স্যারের স্মৃতি স্মরণে ডে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ১১ তম আসর। যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা ওয়ার্ড, পাড়া – মহল্লায় সামনের দিনগুলোতে হবে। আমি এমন উদ্যোগের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমরা এই খেলা থেকে প্রাপ্ত অর্থ আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করবো৷ এছাড়াও সমাজের সকল সামাজিক কাজে আমাদের সংগঠন সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য, টুর্নামেন্টের এই খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করেন। ফাইনালে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ও টিপু এন্ড ব্রাদার্স (ইউএফসি) মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে টিপু এন্ড ব্রাদার্স (ইউএফসি)কে ২-০ গোলে পরাজিত করে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।

খেলায় জয়ী দল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবকে মোটরসাইকেল এবং রানার্স আপ টিপু এন্ড ব্রাদার্সকে ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়৷

এছাড়া টুর্নামেন্টের সেরা গোলকিপার এবং ম্যান অফ দ্যা ফাইনাল পুরস্কার গ্রহণ করেন অষ্ট্রগ্রাম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মার্টিনেজ মাহফুজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।