বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কচুয়ায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আব্দুল কাদের।

উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও পালগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার ও আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েলা হাবিবের যৌথ সঞ্চালনালয় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিশিষ্ট সমাজসেবক বাবুল মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস তালুকদার, ফারুক হোসেন মিয়াজী, ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন।

Model Hospital

এসময় হারিছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিন, তফিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা রহমান, তালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital