শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডাকাতির চেস্টাকালে

কচুয়া-গৌরিপুর সড়কে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃ ত্যু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৪ পিএম
কচুয়া-গৌরিপুর সড়কে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃ ত্যু

কচুয়া-গৌরিপুর সড়কের শিমুলতলী এলাকায় ডাকাতির কবলে পিকআপ

কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপ গাড়ি চাপায় মহসিন (৩৮) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (৭ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৪টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ অটোগাড়ির পার্টস নিয়ে কচুয়া আসার সময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে।

এসময় তারা পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে।

ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি এম আবদুল হালিম।

Model Hospital

তিনি আরো জানান, ডাকাতদলের সদস্য মহসিন পার্শ্ববর্তী কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের লাশ কচুয়া থানায় এনে ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।

এছাড়া পিকাপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital