শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম রাতেই ৪০ জন গ্রেফতার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০০ পিএম
অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম রাতেই ৪০ জন গ্রেফতার

ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের পরিকল্পিত হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গাজীপুর।

এ ঘটনায় যৌথ বাহিনীর ঘোষিত অপারেশন ডেভিল হান্ট শুরুর প্রথম রাতেই আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।

তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Model Hospital

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে ভাঙচুর করেন ছাত্র-জনতা।
বিজ্ঞাপন

এসময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা মসজিদের মাইকে ডাকাতি প্রবেশের খবর দিয়ে ছাত্রজনতার ওপর হামলা চালায়। এতে ১৫ জন ছাত্র গুরুতর আহত হন। এ ঘটনার পর শনিবার ( ৮ ফেব্রুয়ারিতে) উত্তাল হয়ে উঠে গাজীপুর। ওইদিন বেলা ১টা ৩০ মিনিটে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রজনতা। সেখানে উপস্থিত হন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তাদের দেয়া আল্টিমেটামে নড়েচড়ে বসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে যৌথ বাহিনী রাতেই গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান।

এছাড়াও ওই রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চলে। রাতভর অভিযানে এ পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী গ্রেফতার হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital