বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশ অফিসারকে হত্যা চেষ্টায় আইনজীবি বাকীর বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ২:০৪ পিএম
চাঁদপুরে পুলিশ অফিসারকে হত্যা চেষ্টায় আইনজীবি বাকীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর বারের সদস্য জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী কতৃক চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এএসআই হিমন ইসলামকে হত্যার চেষ্টা ও মারধরের অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় মামলায় দায়ের করা হয়েছে। যার নং- ৪০,তাং- ২৪/১/২০২২ইং।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এএসআই হিমন ইসলাম গত ১৭ জানুয়ারী দুপুরের দিকে তাঁর বাসভবন থেকে মডেল থানায় যাওয়ার পথে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গৌর এ গরিবা মসজিদ সন্মুখস্থানে আসলে একটি অটোরিকশা পিছন এসে তার হোন্ডার সাথে সোজরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে তিনি হোন্ডা থেকে পড়ে গিয়ে আহত হন। তাৎক্ষণিক পথচারীদের সহযোগিতায় তিনি অটোরিকশাটি ও চালককে আটক করার চেষ্টা করলে অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী এএসআই হিমন ইসলামের সাথে তর্কে লিপ্ত হয়।

এক পর্যায়ে তিনি পুলিশের এএসআই হিসেবে চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত রয়েছেন এমন পরিচয় দিলে অ্যাডঃ বাকী আরো ক্ষিপ্ত হয়ে সরকারের দালাল ও পেটুয়া বাহিনীসহ বিভিন্ন ধরনের গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি পুলিশের এএসআই হিমন ইসলামকে চড় থাপ্পড় মেরে তাকে আহত করেন। তাৎক্ষণিক তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিকিৎসা নেন, এজন্য মামলা দায়ের করতে বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করেন।

এদিকে দায়েরকৃত মামলার এজাহারে জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা বারের সদস্য অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীকে নামীয় আসামি করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital