বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩১ পিএম
জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠাতা ও পরিচালক এস.এম. আলম হোসেন এর সভাপতিত্বে ও হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ আব্দুল জলিল মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী জনি, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, হাইমচর সাব জোনাল অফিস এজিএম মোঃ হাফিজুর রহমান, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সরদার।

জাতীয় সংগীত পরিবেশনের পর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা সহ অতিথিবৃন্দ। এরপর সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে সালাম জানান। এবং মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন একশিক্ষার্থী।

Model Hospital

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আহসানুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মান্নান, শাহ আলম পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital