বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল 

শিরোপা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হবে কাতার প্রবাসী ও সাহেবগঞ্জ শাপলা স্পোর্টিং ক্লাব

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৮ পিএম
শিরোপা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হবে কাতার প্রবাসী ও সাহেবগঞ্জ শাপলা স্পোর্টিং ক্লাব
ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪/২৫ এর মেগা ফাইনাল পর্দায় উঠছে (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বৃহস্পতিবার বেলা এগারোটায় গৃদকালিন্দিয়ার মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে।
শিরোপা নির্ধারণের ফাইনালের লড়াইয়ে কাতার প্রবাসী ক্রিকেট একাদশের প্রতিপক্ষ সাহেবগঞ্জ শাপলা স্পোর্টিং ক্লাব।
এবছর চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি হিসেবে থাকছে দুই লক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকছে এক লক্ষ টাকা।
এর আগে সোমবার (১৩ ডিসেম্বর ২০২৪) ১২টি দলের অংশগ্রহণ করা এই টুর্নামেন্টটির ফাইনালে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি’র পরিচালক খালেদ মাহমুদ সুজন।
উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করো পুরো টুর্নামেন্টের প্রতিটি খেলা “GRIDAKALINDIA CRICKET TOURNAMENT 2024” পেজবুক পেজ থেকে সরাসরি দেখেছেন দেশ বিদেশের ক্রিয়ামোদী লাখো দর্শক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital