বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নতুন ভোটার হতে সাড়ে ১৭ হাজার আবেদন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০০ পিএম
কচুয়ায় নতুন ভোটার হতে সাড়ে ১৭ হাজার আবেদন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে চাঁদপুরের কচুয়া উপজেলার নতুন ভোটার হতে ১৭ হাজার ৫শত জন আবেদন করেছেন।

গত (৩ ফেব্রুয়ারী) আবেদনের শেষ দিন পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদন গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন।

এছাড়াও ৫ হাজার ১শত জন মৃত হওয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর আগে গত ২০ জানুয়ারি হতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য ভোটার যারা বাদ পড়েছেন এবং অন্য যেকোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের মধ্যে ১৭ হাজার ৫শত জন নতুন ভোটার আবেদন করেন।

অতিরিক্ত আরো প্রায় ৮ হাজার নতুন আবেদন জমা পড়তে পারে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।

Model Hospital

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাছান জানান, নতুন ভোটার হতে আবেদনকৃত ১৭ হাজার ৫শত জনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সকল ব্যক্তি আবেদন সম্পন্ন করেছেন। এছাড়াও ৫ হাজার ১শত জন মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

তিনি বলেন, আগামি ২৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা ও প্রিঙ্গার প্রিন্টের কার্যক্রম) চলবে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারলে সকলের নিবন্ধন গ্রহণ করা হবে। আমাদের ১৩৫ জন তথ্য সংগ্রহকারী এবং ২৭ জন সুপারভাইজারসহ মোট ১৬২ জন হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছেন।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৮শত ৭৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৬জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৮শত ৬১ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital